এই মুহূর্তে বাড়তি টিকার প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ১৪:৩৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৬:৫৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের এখন ৯ কোটি টিকা স্টকে আছে। প্রায় ১৬ কোটি দিয়ে ফেলেছি। অর্থাৎ প্রায় ২৬ কোটি টিকা পেয়েছি। আরও পাঁচ কোটি আসবে। এই মুহূর্তে বাড়তি টিকার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ‘সিনোফার্মের সঙ্গে একটি চুক্তি আছে বেসরকারি একটি কোম্পানির। আমরা সেই অনুযায়ী প্রস্তুত আছি। যখনই বলবো টিকা লাগবে, তখনই তারা কার্যক্রম শুরু করতে পারবে। তবে এই মুহূর্তে প্রয়োজন নেই বলে সেদিকে জোর দিচ্ছি না। আমরা সরকারিভাবে টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছি।’

রবিবার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালী বিসিপিএস প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, আমাদের প্রথম ডোজ ৯ কোটি ৭০ লাখ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দিয়েছি ছয় কোটির বেশি। শিক্ষার্থীদের টিকা দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো কাজ হয়েছে। শিক্ষার্থীদের ১ কোটি ৪০ লাখ ডোজ দেওয়া হয়েছে। এই মাসে সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টিকা একমাসে দিয়েছি। এটা অনেক ভালো অর্জন।

মন্ত্রী বলেন, আমরা মোট টিকা ১৫ কোটি ৭০ লাখ পর্যন্ত দিয়েছি। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে ১০ কোটি ছাড়িয়ে যাবো। প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ একই হারে বাড়তে থাকবে। সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আছে আমাদের। ১০ কোটি দেওয়া হয়ে গেলে আড়াই কোটি মানুষ বাকি থাকে।

টিকা দিতে এখন লোক পাওয়া যাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষ কম আসছে। টিকা দেওয়ার ব্যবস্থা ওয়ার্ড পর্যন্ত আছে। সেই হারে মানুষ পাওয়া যাচ্ছে না। আমাদের বিভিন্ন সমিতি যারা আছে, যেমন বাস মালিক সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, তাদের লোকেরা অনেকেই টিকা নেয়নি। তাদের টিকা নিতে যেন বাধ্য করা হয় এজন্য আমরা চিঠি দিয়েছি। ফেডারেশন অব কমার্স, চেম্বার ইন্ডাস্ট্রি তাদেরও চিঠি দেবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা আরও কমানো হয়েছে। ৪০ বছর করেছি। এতে আরও বেশি টিকা দিতে পারবো।

/এসও/এফএ/এমওএফ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত