এক সপ্তাহে এক লাখ রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৬

ওমিক্রন ছড়াচ্ছে বাতাসের গতিতে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সাত দিনে দেশে রোগী বেড়েছে এক লাখ।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৪১ জন। তাদের নিয়ে দেশে করোনা শনাক্ত রোগী ১৮ লাখ ছাড়ালো।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনায় তিন জন রোগী শনাক্ত হয়েছিল বলে জানিয়েছিল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১০ দিন পর প্রথম মৃত্যুর কথাও জানা যায়।

এরপর প্রায় দুই বছর ধরে চলা এ মহামারির সংক্রমণচিত্রে ঊর্ধ্বগতি-নিম্নমুখী চিত্র দেখেছে দেশ। বেশি খারাপ অবস্থা দেখা গেছে গত বছরের জুন, জুলাই ও আগস্টে। ডেল্টার তাণ্ডবে সেসময়ে দেশ একদিনে সর্বোচ্চ রোগী আর সর্বোচ্চ মৃত্যু দেখেছে।

বছর শেষে নতুন ত্রাসের জন্ম দেয় ওমিক্রন। ডেল্টার তুলনায় পাঁচ-ছয় গুণ বেশি সংক্রমণক্ষমতা নিয়ে ওমিক্রন ছড়াতে থাকে বিদ্যুৎগতিতে। চলতি বছরের মধ্য জানুয়ারি থেকে সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী।

১২ জানুয়ারি সরকারি হিসাবে শনাক্ত রোগী ১৬ লাখ ছাড়ায়, এর ১৩ দিন পর ২৫ জানুয়ারি ছাড়িয়ে যায় ১৭ লাখ।

এর ঠিক সাতদিন পর ১ ফেব্রুয়ারিতে রোগী ছাড়ালো ১৮ লাখ।

/জেএ/এফএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম