আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৫৯৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।  এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৪৯৪ জন এবং শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৫৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮৫৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৮৪৩টি। এ পর্যন্ত এক কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২৫ দশমিক ৮৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৫৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৬ দশমিক ১৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে ২২ জন পুরুষ এবং ১১ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রামের ২ জন, রাজশাহীর ৪ জন, খুলনার ৬ জন, সিলেটের ২ জন এবং রংপুরের ১ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ২৫ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন এবং বাসায় একজন মৃত্যুবরণ করেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
১৬ ডিসেম্বরের পর ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়
১৬ ডিসেম্বরের পর ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন