১০ কোটির মাইলফলক ছোঁয়া হলো না আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৪ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৪

স্বাস্থ্য অধিদফতর আশা করেছিল আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ১০ কোটি ছোঁবে। রবিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এই আশা প্রকাশ করেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তবে আজ সেই মাইলফলক ছোঁয়া হয়নি। অধিদফতরের পাঠানো তথ্য বলছে, আজ দেশে ২ লাখ ৫ হাজার ৬৩১ ডোজ টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জনকে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই দিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৯১২ জনকে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৪৪৭ জনকে।

দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

গত বছরের ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

/এসও/এফএ/
সম্পর্কিত
‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
ভবন গুঁড়িয়ে দেওয়ার পর খোলা জায়গায় টিকাদান, মা ও শিশুদের ভোগান্তি
আবার শুরু হচ্ছে হামের টিকা ক্যাম্পেইন
সর্বশেষ খবর
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট