নতুন রোগী, মৃত্যু ও শনাক্তের হার সবই কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৪ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৭

গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা আক্রান্ত নতুন রোগী, রোগী শনাক্তের হার ও মৃত্যু সবই কমেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৬ জন, শনাক্তের হার পরীক্ষার বিপরীতে ১৮ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় আট হাজার ৩৫৪ জন নতুন শনাক্ত, ৪৩ জনের মৃত্যু এবং শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ বলে জানিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৭০৩ জন, আর শনাক্ত হওয়া ৮ হাজার ১৬ জনকে নিয়ে এ পর্যন্ত  মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১০ হাজার ৭২৫ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪২ হাজার ৭৮৪টি, আর পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৫৬৪টি।

দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৬ লাখ ৭৫ হাজার ৫৯৯টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৭৯ হাজার ৫৪৩টি।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার ৮৬ দশমিক ৫৬ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী ৯ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩২৮ জন, আর নারী ১০ হাজার ৩৭৫ জন।

২৪ ঘণ্টায় ৩৩ জনের মধ্যে বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছেন ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন করে, আর ২১ থেকে ৩০ ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন করে।

মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে সর্বোচ্চ ১৫ জন। এরপর চট্টগ্রাম বিভাগের মারা গেছেন ৬ জন। বাকিদের মধ্যে রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২ জন করে আর বরিশাল ও রংপুর বিভাগের মারা গেছেন একজন করে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বেসরকারি হাসপাতালে ৫ জন।একজনের মৃত্যু হয়েছে বাড়িতে।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট