প্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২৯ নভেম্বর ২০২৬, ১৫:০৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:০৮

হিউম্যানয়েড রোবটের প্রোটোটাইপ বা প্রাথমিক সংস্করণ নিজেদের পরিচালনা পর্ষদের সামনে উপস্থাপন করেছে স্যামসাং ইলেকট্রনিকস। আগামী জানুয়ারিতে মডেলটি জনসমক্ষে উন্মোচনের পরিকল্পনা করছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র খুঁজতে রোবট প্রযুক্তিতে মনোযোগ বাড়াচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) রোবটটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। এর মধ্য দিয়ে চীনের ইউনিট্রি এবং হুন্দাই মোটরের বোস্টন ডায়নামিকসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠা বাজারে প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের জুলাইয়ে রোবোটিকস এক্সপেরিয়েন্স (আরএক্স) ইউনিট গঠনের পর এই উদ্যোগ নিয়েছে স্যামসাং। ইউনিটটি সরাসরি প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) টিএম রোর কাছে প্রতিবেদন জমা দেয়। রোবট প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন, দীর্ঘমেয়াদি কৌশল এবং বাণিজ্যিকীকরণের দায়িত্বে রয়েছে এটি।

ওই ব্যক্তি জানান, গত বৃহস্পতিবার সিউলে স্যামসাংয়ের রোবোটিকস গবেষণা কেন্দ্রে রোবটটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টিএম রো। প্রদর্শনীতে রোবটটির পুরো শরীরের নিয়ন্ত্রণ এবং হাত দিয়ে বিভিন্ন বস্তু তুলে নেওয়া ও নাড়াচাড়া করার সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্যামসাংয়ের রোবোটিকস এক্সপেরিয়েন্স ইউনিটের রোবোটিকস ল্যাবের প্রধান ক্রিস হাউজার গত সেপ্টেম্বরে এ বিষয়ে বলেন, কারখানার মালিককে যদি বলা হয়, রোবটটি ৯৯ শতাংশ ক্ষেত্রে সফলভাবে কাজ করতে পারে, তবুও তারা তা গ্রহণ করবেন না। কারখানার উৎপাদন লাইনে রোবট ব্যবহারের জন্য সাফল্যের হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ হতে হবে। এটি অত্যন্ত কঠিন একটি প্রতিযোগিতার ক্ষেত্র বলে মন্তব্য করেন তিনি। হাউজার আরও জানান, দীর্ঘমেয়াদে ঘরের কাজ করতে এবং বয়স্ক ব্যক্তিদের সহায়তা করতে সক্ষম এমন ভোক্তাবান্ধব রোবট তৈরিরও পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
প্লে স্টোরে অ্যাপ প্রকাশে এবার দিতে হবে ডেভেলপারদের বাসার ঠিকানাও
বিদেশে গিয়ে সিম কার্ড কেনার ঝামেলা কমাবে হোয়াটসঅ্যাপ, আসছে ই-সিম সুবিধা
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
সর্বশেষ খবর
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক শুরু, শুনানিতে পাল্টাপাল্টি অভিযোগ
শতাধিক গুম-খুনের মামলা জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক শুরু, শুনানিতে পাল্টাপাল্টি অভিযোগ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন