করোনা রোগীদের ২৪ হাজার মারা গেছেন সরকারি হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
১০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৯ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ২১:২১

দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে ২৪ হাজারের বেশি মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদফতর জানায়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট ২৮ হাজার ৭৪৪ জনের মধ্যে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৪ হাজার ৩৮২ জন। আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩ হাজার ৫৪৬ জন। এ ছাড়া বাড়িতে মারা গেছেন ৭৮১ জন। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ৩৫ জনকে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এখনও পর্যন্ত মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সীদের সংখ্যা বেশি।

করোনায় এই বয়সসীমার মানুষ মারা গেছেন ৮ হাজার ৯০১ জন। এরপর মৃত ৬ হাজার ৭৩৫ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। ৫ হাজার ১৩ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ৩ হাজার ৩৮৬ জন। মৃত এক হাজার ৬৯৪ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন এক হাজার ৬৭২ জন। ৬৭৪ জন মারা গেছেন ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৩৫৮ জন মারা গেছেন ৯১ থেকে ১০০ বছরের মধ্যে, ১৯৩ জন মারা গেছেন ১১ থেকে ২০ বছরের মধ্যে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ৮৩ জন এবং ১০০ বছরের ঊর্ধ্ব বয়সের মারা গেছেন ৩৫ জন। 

অধিদফতর জানিয়েছে, ২৮ হাজার ৭৪৪ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ হাজার ৬০৬ জন। চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৮০৩ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৬৮৩ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ১১ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৯৬ জন, সিলেট বিভাগে ১ হাজার ৩০৫ জন, বরিশাল বিভাগে ৯৬৪ জন এবং  ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৭৫ জন।

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
প্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং
প্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন