নতুন রোগী নেই ১৬ জেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯

গত ২৮ জানুয়ারিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এর আগে গত বছরে ডেল্টার সময়ে ২৪ জুলাই শনাক্তের সর্বোচ্চ হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।

তবে ওমিক্রন তাণ্ডব কমে এসেছে। একসময় পুরো দেশজুড়ে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলেও ধীরে ধীরে পুরো দেশজুড়েই শনাক্ত রোগী কমছে। যার প্রমাণ মেলে গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলায় নতুন রোগী সংখ্যায়।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত রোগী নেমে এসেছে দুই হাজারের ঘরে। শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫০ জন। এ সময়ে শনাক্তের হার আট দশমিক ৭১ শতাংশ।

অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় দেশের ১৬ জেলায় নতুন করে রোগী শনাক্ত হয়নি। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২৬ জেলায়, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২০ জেলায়। আর একশ’র বেশি রোগী শনাক্ত হয়েছে দুই জেলায়।

অধিদফতর জানাচ্ছে, ১০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা ও কক্সবাজারে যথাক্রমে এক হাজার ৪৪৪ জন আর ১২৪ জন।

দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২০ জেলায়। সেগুলো হচ্ছে, ঢাকা বিভাগের ফরিদপুরের ৩২ জন, গাজীপুরে ৫৯ জন, গোপালগঞ্জে ১০ জন, কিশোরগঞ্জে ২০ জন, মুন্সীগঞ্জে ২৩ জন, নরসিংদীতে ৩১ জন আর টাঙ্গাইলে শনাক্ত হয়েছেন ১২ জন।

ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহে ২৩ জন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৬৯ জন, ফেনীতে ১৬ জন, লক্ষ্মীপুর ও চাঁদপুরে ১৪ জন করে আর কুমিল্লাতে শনাক্ত হয়েছেন ৩৩ জন।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় শনাক্ত হয়েছেন ১৬ জন। রংপুর বিভাগের রংপুর জেলায় ১২ জন আর দিনাজপুরে শনাক্ত হয়েছেন ১৫ জন।

খুলনা বিভাগের খুলনা জেলায় ১৬ জন আর কুষ্টিয়াতে শনাক্ত হয়েছেন ২৯ জন।

বরিশাল বিভাগের বরিশাল জেলায় ১৮ জন আর সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩৩ জন।

এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২৬ জেলায়। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট, রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও গাইবান্ধা।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলা। বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়।

যে ১৬ জেলায় নতুন করে রোগী শনাক্ত হয়নি, সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর ও মানিকগঞ্জ, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও খাগড়াছড়ি, রাজশাহী বিভাগের নাটোর, নওগাঁ ও পাবনা জেলা। রংপুর বিভাগের কুড়িগ্রাম, খুলনা বিভাগের বাগেরহাট, যশোর, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা জেলা আর সিলেট বিভাগের মৌলভীবাজার।

/জেএ/এফএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম