মৃত্যু ২৯ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১১

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের একই সময়ের তুলনায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তবে সামান্য কমেছে শনাক্তের হার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৬ জন ও মারা গেছেন ১০ জন। মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেলো।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) অধিদফতর এক হাজার ২৯৮ জন শনাক্ত ও পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। বুধবার শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৫৮ শতাংশ। আজ শনাক্তের হার পাঁচ দশমিক ৫৩ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৫১৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন। আর ১০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেছেন মোট ২৯ হাজার পাঁচ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৩৫০টি, আর পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৪৩৪টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ২০ হাজার ৫৩২টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ লাখ ৯০ হাজার ৬৮৭টি।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৫৯ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৯ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ আট জন, আর নারী দুই জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫২৩ জন, আর নারী ১০ হাজার ৪৮২ জন।

১০ জনের মধ্যে বয়স বিবেচনায় বেশি মৃত্যু হয়েছে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন। ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, আর ৩১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে তিন জনের।

মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আছেন তিন জন করে, রংপুর বিভাগের দুই জন, আর খুলনা ও সিলেট বিভাগের আছেন একজন করে।

১০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন সাত জন, আর বেসরকারি হাসপাতালে তিন জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ