রাজধানীতে ৯৮ শতাংশই ওমিক্রন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২২ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:২১

রাজধানীতে করোনা আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিডিডিআর,বির ভাইরোলজি ল্যাবে রাজধানীর ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

আইসিডিডিআর,বি জানিয়েছে, ৪৮টি নমুনার মধ্যে ৪৭টি নমুনায় ওমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেল্টা ধরন। শতকরা হিসাবে যা ২ শতাংশ। করোনা রোগীদের মধ্যে অমিক্রনের বিএ.২ উপ-ধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ রোগী। বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপ-ধরনে আক্রান্ত।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি জানায়, জানুয়ারির মাসের শেষ সপ্তাহে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের জায়গায় সম্পূর্ণভাবে ওমিক্রন জায়গা করে নিয়েছে। গত ১৫ থেকে ২৮ জানুয়ারির মধ্যে ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা ঢাকা শহর থেকে সংগ্রহ করা হয়েছে। জিনোম সিকোয়েন্স করে এরমধ্যে ৯২ শতাংশ নমুনায় ওমিক্রন এবং ৮ শতাংশ নমুনায় ডেল্টার ধরন পাওয়া গেছে। ওমিক্রন শনাক্ত হওয়া নমুনার মধ্যে উপ-ধরন বিএ ২ সবচেয়ে বেশি বলে চিহ্নিত করা গেছে।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ