আরও কমেছে শনাক্তের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৬:২৬আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮:২৫

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার আগের দিনের তুলনায় আরও কমেছে। অপরিবর্তিত রয়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১ মার্চ সকাল ৮টা থেকে ২ মার্চ সকাল ৮টা) পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছেন ৭৩২ জন। মারা গেছেন আট জন। এ সময়ে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার তিন দশমিক ২২ শতাংশ।

গতকাল (১ মার্চ) অধিদফতর ৭৯৯ জন শনাক্ত আর আট জনের মৃত্যুর কথা কথা জানিয়েছিল। শনাক্তের হার ছিল তিন দশমিক ৩৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৫৩ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮২৪ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭২৭টি, পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৭১৬টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ৮৭২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৮২ হাজার ৪৯৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ ৬৫ হাজার ৩৭৪টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে পুরুষ তিন জন আর নারী পাঁচ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৪৯ জন আর নারী ১০ হাজার ৫০৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী তিন জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী দুজন আর ৩১ থেকে ৪০ বছর, ৭১ থেকে ৮০ বছর আর ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন করে।

আট জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিন জন। বাকিদের মধ্যে বরিশাল আর রংপুর বিভাগের আছেন দুজন করে আর রাজশাহী বিভাগে মারা গেছেন একজন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, আট জনের মধ্যে পাঁচ জনই মারা গেছেন সরকারি হাসপাতালে। বাকি তিন জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম