ঢাকা মেডিক্যাল শিক্ষক সমিতির নির্বাচনে দেবেশ-হারুন পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১৪:৪৯আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪:৪৯

ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির নির্বাচনে দেবেশ-হারুন পরিষদ ১৯টির মধ্যে ১৮টিতে জয়ী হয়েছে। নির্বাচনের ২৫টি পদের মধ্যে ৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয় জন।

বুধবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ৪৩২ জন। ওইদিন রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার ২৪৪ ভোট পেয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুল হানিফ টাবলু পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী হারুন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ডা. হাসানুর রহমান ৩৪ ভোট, ডা. যায়েদ হোসেন হিমেল ৭৮ ভোট এবং ডা. আবুল হাসনাত মোহাম্মদ আফজালুল হক ৯৯ ভোট পেয়েছেন।

অন্যান্য পদগুলোতে নির্বাচিত চিকিৎসাবিদ্যার শিক্ষকেরা হলেন- সহসভাপতি নুরুল ফাত্তাম রুমি, মহিউদ্দিন মাতু্ব্বর ও জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, কোষাধ্যক্ষ প্রদুৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মাসুম, দফতর সম্পাদক সহকারী অধ্যাপক এহসান উদ্দীন খান, বিজ্ঞান সম্পাদক সুদীপ রঞ্জন ঘোষ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক অখিল রঞ্জন বিশ্বাস, প্রকাশনা সম্পাদক মোরাদ হোসেন, আন্তর্জাতিক তাহমিনা হোসেন এবং আপ্যায়ন রত্মা পাল নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত শিক্ষকেরা হলেন-ইফফাত আরা সামসদ, সৈয়দ গোলাম মোগনী মাওলা, খোরশেদ আলম,এ জেড এম মাহফুজুর রহমান, চৌধুরী মোহা. মুশফিকুর রহমান, মাহবুবুর রহমান কচি, ফজলে এলাহী, সৈয়দ আব্দুল আদিল, সুজিত কুমার সরকার, সারোয়ার আলম বিজয় ও পঙ্কজ কান্তি দে।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী