নতুন রোগী নেই ৪৬ জেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৭:৪৩আপডেট : ১২ মার্চ ২০২২, ১৭:৪৩

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৯৮ জন। গত আড়াই মাসের এ প্রথম একদিনের শনাক্ত নেমে এলো ২০০-এর নিচে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ১২২ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর।

ডিসেম্বর থেকেই ধীরে ধীরে ওমিক্রনের প্রাদুর্ভাব শুরু হয়। ২৭ ডিসেম্বর দৈনিক শনাক্ত তিনশ ছাড়িয়ে যায়।

অবশেষে গত ২৬ ফেব্রুয়ারি থেকে শনাক্ত নেমে আসতে শুরু করে হাজারের নিচে। তিনশর নিচে নেমে আসে শুক্রবার (১১ মার্চ)— ২৫৭ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে সেটা আরও কমে নেমে এলো ২০০-এর নিচে (১৯৮ জন)।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে তিন অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়— ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়— ১৩২ জন। দুই অঙ্কের শনাক্ত হয়েছে এক জেলায়, এক অঙ্কের ১৬ জেলায় আর নতুন রোগী শনাক্ত হয়নি ৪৬ জেলায়। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় শনাক্ত হয়েছে ১০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, বর্তমানে দেশ করোনার স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন জানিয়েছেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর উপায় নেই। দীর্ঘদিন আমাদের এগুলো মেনে চলতে হবে।

এখনই মাস্ক খুলে ফেলার মতো সময় আসেনি জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, আমরা দেখেছি, ইতোমধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা ভাবছেন, এর প্রভাব কমে গেছে। রোগী শনাক্ত এবং নমুনা পরীক্ষাও কমেছে। অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না।

কিন্তু ভাইরাসের মিউটেশন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভাইরাসের এখনও বিবর্তন হতে পারে। নতুন ভ্যারিয়েন্টের শঙ্কা থেকেই যাচ্ছে। ওমিক্রনের যেসব নতুন উপধরন রয়েছে সেসব চলে আসার আশঙ্কা থাকবে।

আমাদের ঝুঁকিপূর্ণ যে গ্রুপগুলো আছে— ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যানসারের রোগী ও যারা স্টেরয়েড পাচ্ছেন তাদের ক্ষেত্রে ওমিক্রনও সিরিয়াস হতে পারে বলে জানালেন অধ্যাপক রোবেদ আমিন।

/জেএ/এফএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম