টানা তিন দিন করোনায় মৃত্যুহীন দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ১৬:৩৪আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০:১৬

টানা তৃতীয় দিনের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৬ মার্চ সকাল ৮টা থেকে ১৭ মার্চ সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি।

এর আগে গত ১৬ মার্চ এবং ১৫ মার্চেও করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ১৫ মার্চের আগে মৃত্যুহীন দিন দেখেছে বাংলাদেশ গত ৯ ডিসেম্বর। অর্থাৎ প্রায় তিন মাস পর গত ১৫ মার্চে প্রথম করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু ছিল না। 

তবে মৃত্যু না থাকলেও গত ২৪ ঘণ্টায় নতুন রোগী সংখ্যা আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এর আগে বুধবার ১৮২ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর।

নতুন রোগীর পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ৬৯ শতাংশ। বুধবার যে হার ছিল এক দশমিক ৩৮ শতাংশ।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৩৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন, মারা গেছেন ২৯ হাজার ১১২ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৬১ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৫২টি। নমুনা পরীক্ষা ১৩ হাজার ৭৯১টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৪২৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ এক হাজার ৬০৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৯০ হাজার ৮১৫টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম