মৃত্যু ১, শনাক্ত ৬১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ১৭:০১আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:২২

টানা চার দিন করোনায় মৃত্যুহীন দিন পার করার পর গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্ত।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩ এপ্রিল সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

এর আগে গত চার দিন করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল অধিদফতর।

দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ জন। রবিবার (৩ এপ্রিল) ৫৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা গতকাল ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪২ জন। তাদের নিয়ে দেশে করোনায় মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৭৭৮টি। নমুনা পরীক্ষা হয়েছে সাত হাজার ৭৮৭টি।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬১টি। সরকারি ব্যবস্থাপনায় ৯১ লাখ ৮৭ হাজার ২৭টি, বেসরকারিতে ৪৬ লাখ ৬৫ হাজার ৬৩৪টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম