ডায়রিয়ায় চার জনের মৃত্যু: ঢাকায় ২৩ লাখ মানুষ পাবেন কলেরার টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১২:৩৫ আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২:৩৫

ডায়রিয়ায় দেশে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব এবং মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন নিয়ে বুধবার (১৩ এপ্রিল) অধিদফতরের ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘এ বছর আমরা চারটি মৃত্যুর রিপোর্ট করেছি।’

নাজমুল ইসলাম জানান, এ বছর রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে। একবছর বয়স হতে সব বয়সী মানুষ কলেরার টিকা পাবেন। শুধু গর্ভবতী নারীরা পাবেন না।

অধিদফতরের মুখপাত্র জানান, রাজধানীর পাঁচটি স্থানে কলেরার টিকা দেওয়া হবে। স্থান তিনটি হলো যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ। মে মাসে প্রথম ডোজ দেওয়া হবে এবং জুনে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

সারাদেশে কেন দেওয়া হবে না এমন প্রশ্নে তিনি বলেন, ‌‘টিকার এখন খুব সংকট। নাইজেরিয়া থেকে টিকা কেটে আমাদের দেওয়া হয়েছে।’

রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী যাত্রাবাড়ী এলাকায়। যাত্রাবাড়ীতে এত বেশি কেন প্রশ্নে নাজমুল ইসলাম বলেন, ‘নিরাপদ পানির অভাবে। সাপ্লাই লাইনে সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে, এটা থেকেই যাবে। যে পানি আমি ব্যবহার করবো, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে।’

তবে আইসিডিডিআর,বি বলছে, মৃত্যু হয়েছে ২৯ জনের। এ প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, ‘আমরা এ পর্যন্ত চার জনের মৃত্যুর তথ্য পেয়েছি। আইসিডিডিআর,বি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা আমাদের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে এ তথ্য হস্তান্তর করেনি। করলে আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখবো।’

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ