‘মার্চে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় পৌনে দুই লাখ মানুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৪:৩০ আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪:৩০

দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সদ্য শেষ হওয়া মার্চ মাসে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় পৌনে দুই লাখ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানায় অধিদফতর।

ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব এবং মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন নিয়ে বুধবার (১৩ এপ্রিল) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘মার্চে সারাদেশে এক লাখ ৭০ হাজার ২৩৭ জন ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় ৩৬ হাজার ৯১২ জন।’

তিনি বলেন, ‘পুরো দেশের রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬ হাজার ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৪১৬ জন, খুলনা বিভাগে ৩৬ হাজার ২০৯ জন,  বরিশালে পাঁচ হাজার ৪১৫ জন, সিলেটে ১১ হাজার ১৯৩ জন, রাজশাহীতে ১২ হাজার ৪৮৪ জন,  রংপুরে ১০ হাজার ৫৬৫ জন এবং ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯০৯ জন।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, গত ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত হাসপাতালে সবচেয়ে রোগী এসেছে যাত্রাবাড়ী এলাকা থেকে, ১১৫০ জনের মতো। এরপর মিরপুর থেকে ৫৫০, পর্যায়ক্রমে দক্ষিণখান থেকে ৫০০, বাড্ডা থেকে ৩০০, মোহাম্মদপুর থেকে ২৫০, কদমতলি থেকে ২৫০, মতিঝিল থেকে ১৫০, ডেমরা থেকে ১৫০, পল্লবী থেকে ১৫০, শ্যামপুর থেকে ১৫০, আদাবর থেকে ১৫০ এবং আশুলিয়া থেকে ১০০ জন রোগী এসেছেন। এছাড়া রমনা, লালবাগ, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, সবুজবাগ, খিলগাঁও, কাফরুল এলাকা থেকে অন্তত ৫০ জন করে রোগী হাসপাতালে এসেছেন।

অধিদফতরের মুখপাত্র আরও বলেন, ‘গত ৮ থেকে ১৫ মার্চ ঢাকার বাইরের এলাকা থেকেও রোগী এসেছেন। বিভিন্ন জায়গা থেকে এসেছেন অন্তত ৪০০ জন। সবচেয়ে বেশি এসেছেন টঙ্গী থেকে, অন্তত ২৫০ জন। জয়দেবপুর ও নরসিংদী থেকে ১০০ জন করে এসেছেন। এছাড়া কেরানীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবপুর, শ্রীপুর, কাপাশিয়া, কালিয়াকৈর, মনোহরদি, মানিকগঞ্জ, লৌহাজং, গজারিয়া থেকে এসেছেন অন্তত ৫০ জন করে।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ