‘অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার করোনার চেয়েও বড় সংকট আনবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ১৯:৩৪ আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৯:৩৪

অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ২০৫০ সালে করোনা সংকটের চাইতেও বড় সংকটে পড়বে দেশ। সোমবার ( ১৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জাপানি তোমাকিই বায়ো লিটিমেটেড, তোমাকিই ইন্ডাস্ট্রিয়াল কোপানি লিমিটেড ও ওকোহামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন।

অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আগামী ২০৫০ সালে দেশে করোনাভাইরাসে মৃত্যুর চেয়ে দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে। সকলের স্বার্থে মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ করতে হবে।

যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যাতে কোনও ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার অনুরোধ করেন ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সাক্ষাৎকালে জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ক্লিনিকাল ট্রায়ালসহ নানাবিধ বিষয়ে গবেষণা সম্পর্কে আলোচনা করা হয়। সেখানে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিএসএমএমইউ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ