দেশেই করোনার টিকা উৎপাদন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ১৪:১৫ আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৪:১৯

করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রতিবছর নেওয়ার প্রয়োজন হলে দেশেই এই টিকা উৎপাদনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশেই করোনাভাইরাসের টিকা উৎপাদনে ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’ শুধু করোনার টিকা নয়, সবধরনের টিকারই উৎপাদনের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর প্রায় ১০ মাস পরে গেল বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৬ এপ্রিল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনামূল্যে কোভিড টিকা প্রদানের শুরু থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার ২৯ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ১২০ ডোজ টিকা সংগ্রহ করেছে। 

আর গত ২৯ মার্চ এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সেসময় পর্যন্ত মোট জনগোষ্ঠীর তিন চতুর্থাংশেরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর ফ্রন্টলাইনারদের প্রায় ৯৭ থেকে ৯৮ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার খোঁজ-খবর নেন। এসময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক প্রফেসর এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে: স্বাস্থ্যমন্ত্রী

/জেএ/ইউএস/
সম্পর্কিত
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ