সপ্তাহ শেষে কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ১৬:৫৭আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৯:১৬

গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় নতুন শনাক্ত খানিকটা বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও। তবে আগের দিনের মতো মৃত্যুহীন রয়েছে দেশ। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৭ জন। আগের দিন ( ২৪ এপ্রিল) ২৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল।

এদিকে, স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক পর্যালোচনায় জানাচ্ছে, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা যেমন কমেছে, তেমনি কমেছে নতুন শনাক্তের হারও। তবে বেড়েছে সুস্থতা ও মৃত্যুর হার।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩০ জন। তার আগের সপ্তাহে (১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল) শনাক্ত হয়েছিলেন ২৬১ জন। অর্থাৎ, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে শনাক্ত কমেছে ১১ দশমিক নয় শতাংশ। আবার গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন একজন। সে হিসাবে মৃত্যু বেড়েছে ২০০ শতাংশ।

তবে গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৪৯৬টি আর তার আগের সপ্তাহে পরীক্ষা হয়েছিল ৩৭ হাজার ২৬৯টি। অর্থাৎ, নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে দুই দশমিক এক শতাংশ।

অধিদফতরের তথ্যমতে, গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৬১৮ জন, তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন দুই হাজার ২০২ জন। অর্থাৎ করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়া রোগীর হার বেড়েছে ১৮ দশমিক নয় শতাংশ।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ