টিআইবি নিজেরাই অস্বচ্ছ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ১৭:৩৮আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭:৩৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা মোকাবিলায় সুশাসন:অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ’ শীর্ষক স্বাস্থ্য খাত সংক্রান্ত যে রিপোর্ট টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) করেছে, তা ভীত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য। তিনি বলেন, ‘তারা এরকম মনগড়া ও ভীত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি পড়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকেই ইনট্রান্সপারেন্ট মনে হয়েছে।’

সোমবার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি টিআইবি কর্তৃক স্বাস্থ্য খাত সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

টিআইবির জরিপ প্রসঙ্গে প্রথমেই স্বাস্থ্যমন্ত্রী করোনার সবশেষ পরিসংখ্যান তুলে ধরেন। মন্ত্রী জানান, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাহিদা অনুযায়ী, একটি দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার কথা বলা হয়েছে। সেখানে বাংলাদেশ এখনও পর্যন্ত ৭৫ ভাগ জনসংখ্যাকে, অর্থাৎ প্রায় ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। বুস্টার ডোজই দেওয়া হয়েছে ১ কোটি ২০ লাখের বেশি মানুষকে।

টিআইবি জরিপ করা হয়েছে মাত্র ১৮০০ মানুষের ওপর। স্বাস্থ্য খাত টিকা দিয়েছে ১৩ কোটি ডোজ। তাহলে কোথায় ১৩ কোটি মানুষ, আর কোথায় মাত্র ১৮০০ জন মানুষের জরিপের ফলাফল। সেই জরিপও করা হয়েছে ফোনে ফোনে কথা বলে। প্রতিবেদনে টিআইবি একটার পর একটা মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

টিআইবির প্রতিবেদনের অসংলগ্ন তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিআইবি বলেছে, দেশের ৭.৮ ভাগ মানুষ করোনায় বিনা চিকিৎসায় মারা গেছে। ৭.৮ ভাগ মানুষ মানে তো দেড় লাখ মানুষ। দেশে করোনায় ৩০ হাজারের কম মানুষ মারা গেছে। অথচ তারা বলছেন ৭.৮ ভাগ মানুষ মারা গেছেন বিনা চিকিৎসায়।’

মন্ত্রী বলেন, ‘রিপোর্টে আরও  বলা হয়েছে, ৪০ লাখের বেশি ষাটোর্ধ্ব ব্যক্তি টিকা পাননি। এটিও সঠিক তথ্য নয়। দেশে বর্তমানে ষাটোর্ধ্ব ব্যক্তি আছেন ১ কোটি ২০ লাখের মতো। সরকার সবার আগে বয়স্ক ব্যক্তিদের টিকা দিয়েছে। তারপর অন্যান্য মানুষকে দেওয়া হয়েছে। কোথাও ষাটোর্ধ্ব ব্যক্তি টিকা  পাননি এমন কথা জানা যায়নি। এরমধ্যে যারা নেয়নি, তারা ইচ্ছে করেই নেয়নি। তবে টিকাদানে সরকারের স্বদিচ্ছার কোনও ঘাটতি ছিল না। টিকাদানে দুর্নীতির কথা বলা হয়েছে। বলা হয়েছে, কোও কোনও জায়গায় ৬৬-৬৭ টাকা করে ঘুষ দিয়ে টিকা নিতে হয়েছে। ৬৬-৬৭ টাকা আজকাল কাউকে এমনি এমনি দিলেও নিতে চায় না। অথচ এটি প্রচার করা হলো দুর্নীতি হিসেবে।’

জাহিদ মালিক বলেন, ‘আমেরিকার রেমডিসিভির ওষুধ সবার আগে বাংলাদেশে চলে এসেছে। সেটিও সরকার বিনামূল্যে দিয়েছে। এরপরও টিআইবি বলছে— দেশে ওষুধের ঘাটতি ছিল। মূলত টিআইবি স্বাস্থ্য খাতের অর্জনকে ম্লান করে দিতেই এই রিপোর্ট করেছে বলে প্রতীয়মান হয়েছে। স্বাস্থ্য খাতকে যখন দেশে-বিদেশে সবাই প্রশংসা করছে, তখন তারা এরকম মনগড়া ও ভীত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি পড়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকেই ইনট্রান্সপারেন্ট মনে হয়েছে। স্বাস্থ্য খাত টিআইবির এই প্রতিবেদন টোটালি প্রত্যাখ্যান করছে।’

ব্রিফিংকালে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম