বিএসএমএমইউ-তে ৩ দিনব্যাপী গবেষণা পদ্ধতির কর্মশালা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২২, ১৩:৩৮আপডেট : ২৮ মে ২০২২, ১৩:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো ‘গবেষণা পদ্ধতি’র (রিসার্চ মেথোলজি) কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ডেন্টাল বিভাগের মিলনায়তনে বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক সায়েন্স অনুষদ আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএসএমএমইউ-র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার কাজে আরও মনোযোগ দিতে হবে। তাদের এসব আর্টিকেল আমাদের জার্নালে প্রকাশ করা হবে। যাদের রিসার্চ ভাল হবে তাদের প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে।

গবেষণার নানান দিক সম্পর্কে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের গবেষণা থেকে কাট কপি পেস্ট বিষয়টি বাদ দিতে হবে। এর জন্য মৌলিক গবেষণার দিকে জোর দিতে হবে। পুরাতন গবেষণা নয় বরং নতুন বিষয়ে গবেষণার দিকে আরও নজর দিতে হবে। আমাদের দেশের নিজস্ব কোনও ওষুধ নেই। তবে আমাদের এখানে নাসাভ্যাকের ট্রায়াল শুরু হয়েছে। আশা করি, সেটি ইতিবাচক ফল বয়ে আনবে। নতুন কিছু করা যায় কিনা সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. মোজ্জামেল হক। এসময় ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এনাটমি বিভাগের অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম