প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ০০:৪৭আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০০:৪৭

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক অনিন্দিতা দত্তকে হেনস্তার চেষ্টার অভিযোগে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তিনি নিজেই এ জিডি করেন। 

অনিন্দিতা দত্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি অভিযোগ করেছেন, কুমিল্লার চান্দিনার বাসিন্দা ও আয়কর আইনজীবী সজল কুমারের নেতৃত্বে তাকে হেনস্তার চেষ্টা করা হয়।

ঘটনার বিবরণ

জিডিতে উল্লেখ করা হয়, গত রবিবার (১৬ মার্চ) দুপুরে সজল কুমার করের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতকারী বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের নিচতলার পাশের সড়কে অনিন্দিতা দত্তকে দাঁড় করিয়ে তাদের সঙ্গে যেতে বলেন এবং তা না করলে গ্রেফতারের হুমকি দেন। 

পরিস্থিতি খারাপ দেখে তিনি দ্রুত নিজ বিভাগে প্রবেশ করেন এবং সহকর্মী শিক্ষক, চিকিৎসক, কর্মচারী ও আনসার সদস্যদের সহায়তায় বিভাগের চেয়ারম্যানের কক্ষে আশ্রয় নেন। সহকর্মীরা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরসহ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। 

এ সময় অনেক বহিরাগত ব্যক্তি সেখানে এসে একটি মব তৈরি করে তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এসে চেষ্টা চালায় এবং অবস্থা খারাপ হলে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

অনিন্দিতা দত্ত দাবি করেন, সজল কর ও একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কিছু নেতা-কর্মী এই ঘটনার পেছনে রয়েছেন। তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সজল কর তাদের পরিবারকে নানাভাবে হয়রানি করার পাশাপাশি অর্থ দাবি করে আসছেন। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, "এ ঘটনায় অনিন্দিতা দত্ত থানায় লোক পাঠিয়ে একটি জিডি করেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

/এবি/এমএস/
সম্পর্কিত
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বহির্বিভাগে সেবা বন্ধ
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক