৫ শতাংশের লিভার সিরোসিসের কারণ চর্বিযুক্ত খাবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৫:০৫আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:০৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গ্যাস্ট্রোএন্টারলোজি বিভাগ ও হেপাটোলজি বিভাগের আয়োজনে পঞ্চম আন্তর্জাতিক নন-এলকোহলিক স্টেয়েটোহেপাটাইটিস (ন্যাশ) দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের বি-ব্লক ও ৯ডি-ব্লকের সামনে বাউল শিল্পীদের সঙ্গীত পরিবেশ, বেলুন উড়ানো এবং শোভাযাত্রার মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘লিভারের বিভিন্ন রোগসহ লিভার ক্যান্সার প্রতিরোধে পরীক্ষা-নিরীক্ষা করা অত্যন্ত জরুরি। চর্বিযুক্ত খাবার অবশ্যই কম খেতে হবে। এলকোহল পান করা ছাড়াও অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের ফলে লিভারে ক্যান্সার হতে পারে।’

দেখা গেছে, যারা এলকোহল পান করেন না কিন্তু অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়াসহ জীবনযাত্রায় মাত্রাতিরিক্ত অনিয়ম করেন, তাদের মধ্যে পাঁচ শতাংশের লিভার সিরোসিস হয়।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার রোগের উন্নত চিকিৎসা রয়েছে। সম্প্রতি লিভার রোগের চিকিৎসায় ন্যাসভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আশা করি, এ ট্রায়ালে ইতিবাচক ফল আসবে। যা লিভার রোগীদের চিকিৎসায় নতুন আশার আলো সৃষ্টি করবে।’

এ সময় ছিলেন– বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং ও টেকনোলিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুন, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনওয়ারুল কবীর, অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ, অধ্যাপক ডা. এসএম ইসহাক, অধ্যাপক ডা. রাজিবুল আলম প্রমুখ।

 

 

/এসও/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম