বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচনের জন্য কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ২১:৫৪আপডেট : ০৪ জুলাই ২০২২, ২১:৫৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা করতে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন মাসের মধ্যে এ নির্বাচন আয়োজন করবে।

সোমবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ কমিটি ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

কমিটির সদস্যরা হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব, অধ্যাপক ডা. এ এইচএম জহুরুল হক (সাচ্চু), অধ্যাপক ডা. জাহানারা আরজু, সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবিব, সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন ও সহকারী অধ্যাপক ডা. নিরুপম চৌধুরী।

কমিটি ঘোষণাকালে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, শিক্ষক সমিতি গঠিত হলে প্রশাসনের জবাবদিহিতা বাড়বে। সব কাজে শিক্ষকদের সম্পৃক্ত করা যাবে। খুব দ্রুত এ কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে অন্তর্ভূক্তিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের