কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ১০:৫২আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১০:৫২

কুষ্টিয়ার ভেড়ামারায় ‌‘দফাদার ফিলিং স্টেশনে’ আগুনের ঘটনায় মো. রিমন (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানান। 

চিকিৎসকরা জানান, ওই ঘটনায় দগ্ধ তিন জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে রিমনের শরীরের ৭৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় ‘দফাদার ফিলিং স্টেশনে’ তেল আনলোড করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শ্রমিক সাহাজুল (৩০) ও বিজয় (২৮) মারা যান। আহত তিন জনকে পরদিন ঢাকায় আনা হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজন মারা গেলেন।

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের