চর্মরোগের আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি বিষয়ক কর্মশালা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৮:২১আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:২১

বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির উদ্যোগে চর্মরোগের আধুনিক রোগ নির্ণয়ের পদ্ধতির উপর দুদিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট ) রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করেন  বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। এতে বক্তব্য রাখেন ভারতের চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বালাচন্দ্র এস অঙ্কদ ও ডা. সামিপা সমির মুখার্জি। কর্মশালায় দেশি-বিদেশি চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, নির্ভুল রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তির অবদান রয়েছে। রোগীদের কল্যাণে এই প্রযুক্তিকে কাজে লাগাতে প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে একাডেমি অফ ডার্মাটোলজি এর উদ্যোগে আয়োজিত আজকের কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির  সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার  বলেন, এ টু জেড ডারমোসকপি বিষয়ক কর্মশালায় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা চর্মরোগ বিষয়ক তরুণ চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। যা এদেশে চর্মরোগ চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন করবে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে