সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৩:৫২আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৫:৪১

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে। তবে তিনি এখনও ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন। শনিবার (২৭ আগস্ট) চিকিৎসকরা এই নির্ভরতা কমানোর চেষ্টা করতে যাচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। 

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বাভাবিকভাবে নিশ্বাস নিতেই চিকিৎসকরা তা করতে চান। তবে তার কিডনির যথেষ্ট উন্নতি না হওয়ায় ডায়ালাইসিস চলছে। উনার জ্বর কমে এসেছে, তাছাড়া তার রক্ত পরীক্ষায় কোনও ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমণ না থাকায় এন্টিবায়োটিক বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। যেহেতু ইনফ্লেমেশন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি, তাই তার পেনক্রিয়াস এখনও কার্যকরি হয়নি। এ কারণে তিনি এখনও ঝুঁকিমুক্ত নন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং গতকাল থেকে কিছুটা ভালো। 

অন্যদিকে শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পিত্তথলির চিকিৎসার জন্য এন্ডোস্কোপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা হলো, উনি গত দুই দিন কিছুটা ভালো আছেন এবং তার ইউরিন আউটপুট শুরু হয়েছে। এছাড়া উনার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে যদিও বাঁ দিকের ফুসফুস কিছুটা আক্রান্ত।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম