গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ৩৩৩ জন। গতকাল শনাক্ত ছিল ২৩০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩২৮ জন এবং শনাক্ত ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন।
সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিন সুস্থ হয়েছেন ১৮৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯৯৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৮৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৭১ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ৬৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।









