প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের নিরাপদ পানির অবস্থা মূল্যায়নে সমীক্ষার উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪২

আইসিডিডিআর,বি ও বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর যৌথ উদ্যোগে দেশব্যাপী প্রতিবন্ধী, ও বয়স্ক ব্যক্তিদের নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) বিষয়ক সার্বিক অবস্থা মূল্যায়নে একটি কর্মসূচি পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এই উপলক্ষে ঢাকার গুলশানের হোটেল লেক ক্যাসেলে কর্মসূচির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আইসিডিডিআরবি জানায়, প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিরা বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ হলেও, অধিকাংশ সময়ই তারা সামাজিক ও অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। তাদের এই প্রতিবন্ধকতাগুলো নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যসেবা বিষয়ক সুবিধা প্রাপ্তিকে সীমিত করে তুলেছে। উপরন্তু, কোভিড-১৯ এই পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তি, এবং বয়স্ক ব্যক্তিদের নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও মাসিক-কালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা (এমএইচএম) বিষয়ক অভিজ্ঞতা এবং পরবর্তীতে করণীয় সম্পর্কে সীমিত সংখ্যক গবেষণা হয়েছে। ফলস্বরূপ, নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ তথ্য স্বল্পতা রয়েছে। এবিষয়ে আরও ধারণা লাভের উদ্দেশে গবেষণাটি পরিচালিত হবে।

বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত জনসংখ্যাভিত্তিক সমীক্ষাটি পরিচালিত হবে। এই গবেষণায় স্ক্রিনিং এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি শনাক্তকরণ এবং তাদের মধ্য থেকে ন্যূনতম ৬৫৬ জন প্রতিবন্ধী ব্যক্তি ও সমান সংখ্যক অপ্রতিবন্ধী ব্যক্তিদের (লিঙ্গ এবং বয়সের সাথে মিল থাকবে) নিয়ে সমীক্ষাটি সম্পন্ন করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীতা) শিবানী ভট্টাচার্য্য। সভায় সভাপতিত্ব করেন আইসিডিডিআর,বি-র ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের অন্তর্গত এনভায়রনমেন্টাল ইন্টারভেনশন্স ইউনিটের (ইআইইউ) প্রধান প্রকল্প সমন্বয়কারী ডা. মো. মাহবুবুর রহমান।

সমীক্ষাটির নেতৃত্ব দেবে আইসিডিডিআর,বি।অর্থায়ন করছে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) এবং ফরেন, কমেনওয়েলথ অ্যান্ড ডেভেলমেন্ট অফিস (এফসিডিও)। গবেষণাটির প্রধান গবেষক আইসিডিডিআর,বি-র ইআইইউ-র অ্যাসোসিয়েট সাইন্টিস্ট মাহবুব উল আলম। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা বি-স্ক্যান বাংলাদেশে এই গবেষণাটি বাস্তবায়ন করছে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী