গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৬৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৭৪ জন, শনাক্ত ২০ লাখ ২৮ হাজার ১১৪ জন। বুধবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬৭ হাজার ৩৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৬৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬১ টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।









