ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২২, ২১:২৯আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ২১:২৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এ সময় নতুন ভর্তি হয়েছেন ৭৩৪ জন। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬৮ জন ঢাকায় ও ঢাকার বাইরে ২৬৬ জন। আর চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৪ জন।

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮৮৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ৯৯২ জন। বাকি ৮৯৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ৩২৬ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৩৪৮ জন।

এর আগে ডেঙ্গুতে এক দিনে রেকর্ড মৃত্যু হয়। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক দিনে মারা গেছেন ৮ জন। এই বছর এক দিনে এত মৃত্যু দেখা যায়নি।

আরও পড়ুন

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড মৃত্যু

/এসও/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম