২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, কমেছে শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ১৭:২০আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৭:২৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৪৩ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩০০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪১১ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৮৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১৭৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ৮২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী একজন নারী। তিনি সিলেটে অবস্থান করছিলেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম