স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ১৬:৪২আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:৪২

স্বাস্থ্য খাতের উন্নয়নে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কোরিয়ান জাতীয় সংসদের সদস্য মিজ জুং চু সু। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর অফিস কক্ষে এই  বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কোরিয়ান সংসদ সদস্যের সঙ্গে দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে জং চু সু করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের নেওয়া নানা উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের হাসপাতালগুলোতে অধিক সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা দানের অভিজ্ঞতা কোরিয়ায় কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ায় বর্তমানে বাংলাদেশের বহু মানুষ কর্মরত রয়েছেন এবং তারা সেখানে সুনামের সঙ্গে বসবাস করছেন বলে উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলেও উল্লেখ করেন। তিনি  বাংলাদেশের হাসপাতালগুলোকে আধুনিক ও উন্নতমানের করতে কোরিয়া সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কোরিয়ায় বাংলাদেশ থেকে নার্স, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী প্রেরণে আগ্রহ দেখান।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম