স্বাস্থ্য সুরক্ষা আইন হলে কমবে ভুল চিকিৎসা: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:২০

স্বাস্থ্য সুরক্ষা আইনে জেল-জরিমানা থাকায় ভুল চিকিৎসা অনেকাংশে কমে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুইজারল্যান্ড কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নেপাল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোগীর সুরক্ষার জন্য বিশ্বজুড়ে কাজ শুরু হয়েছে। যারা হাসপাতালে সুরক্ষা নেন, তাদের সুরক্ষা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোগী যেন হাসপাতালে এসে সঠিক চিকিৎসা পান। যেখানে অপারেশনের প্রয়োজন নেই সেটি যাতে করা না হয়, অপারেশন হলে যাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব না থাকে— আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। স্বাস্থ্য সুরক্ষা আইন কেবিনেটে অনুমোদন পেয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন একটি আইন করা হয়, তখন সব মন্ত্রণালয়, অন্যান্য সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মতামত নেওয়া হয়। সেই মতামতের ভিত্তিতে কাজ করি। প্রধানমন্ত্রীর সঙ্গে বসি। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়। বিভিন্ন বিশেষজ্ঞ ও বাইরের দেশের আইনও  বিবেচনায় রাখা হয়। আমাদের আইন অনেক আধুনিক আইন হবে। এতে সব বিষয় স্থান পাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাশাপাশি চিকিৎসায় যদি কারও ভুল হয়, কিংবা অবহেলা থাকে, শাস্তির বিধান রয়েছে আইনে। দোষ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেখানে আর্থিক থেকে শুরু করে জেলের বিষয়টিও রয়েছে। এতে সমস্যা কমে আসবে অনেকাংশে।’

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তার আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে অনেক নেপালি ছাত্র মেডিক্যাল কলেজে লেখাপড়া করছেন। অনেকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন। বাংলাদেশের প্রায় তিন হাজার নেপালি ছাত্র লেখাপড়া করছেন। শতাধিক ছাত্র পোস্ট গ্র্যাজুয়েশন করছেন। নেপালি রাষ্ট্রদূত একটি কথা বলেছেন, ছাত্ররা যখন বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন হিসেবে কাজ করেন, সেসময় বাংলাদেশি ছাত্ররা একটি ভাতা পেয়ে থাকেন, সেই একই ভাতা নেপালি ছাত্ররাও আশা করছেন।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের