স্বাস্থ্যের ডিজি থাকছেন খুরশীদ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ২২:৩১আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৯:০৪

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে থাকছেন বর্তমান ডিজি আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আরও দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদফতরের ডিজি পদে ইতোমধ্যে চুক্তি ভিত্তিতে নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে আবার নিয়োগ দেওয়া হলো।’

স্বাস্থ্যের ডিজি থাকছেন খুরশীদ আলম

এতে আরও বলা হয়, পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আগের নিয়োগ অনুযায়ী আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের মেয়াদকাল শেষ হয় গত ৩১ ডিসেম্বর। ২০২০ সালের ২৬ জুলাই স্বাস্থ্য অধিদফতরের ডিজি পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম