‘স্যাটেলাইট ক্যানসার ক্লিনিক’ হচ্ছে জেলা-উপজেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩০

অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সমাজভিত্তিক ক্যানসার সেবা কেন্দ্র (কমিউনিটি অনকোলজি সেন্টার) অনকো-বাংলা নেটওয়ার্কের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে ‘স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক’ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কমিউনিটি অনকোলজি ফোরাম গঠন কিংবা স্থানীয় কোনও শিক্ষা কিংবা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত কেন্দ্রের চিকিৎসক টিম ভিডিও কনফারেন্সের সহায়তায় ক্যানসার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেবেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতিমধ্যে এ ধরনের পাঁচটি স্যাটেলাইট ক্লিনিক অনানুষ্ঠিকভাবে সেবা দিচ্ছে এবং কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে জানান উদ্যোক্তারা। শেরপুর, ঝিনাইদহের কালিগঞ্জ, পঞ্চগড়ের বোদা, রাজশাহীর কাটাখালি ও টাঙ্গাইলের মির্জাপুরে এখন আনুষ্ঠানিকভাবে এসব কেন্দ্র কাজ শুরু করবে। সপ্তাহে একদিন এসব কেন্দ্রে একজন প্রশিক্ষিত চিকিৎসক কিংবা প্যারামেডিক ঢাকা কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হয়ে সেবা প্রদানে সহযোগিতা করবেন।

জেলা-উপজেলা পর্যায়ের আগ্রহী প্রতিষ্ঠান/ব্যক্তি যোগাযোগ করতে পারেন ০১৯৭৭-৫৯১৯০৭, ০১৭৮৯-৪৪৪-৭৬৭ ও ২২৩৩১০৬৫৫ নম্বরে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৫-৭টা দেশের যেকোনও প্রান্ত থেকে ক্যানসার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা পরামর্শের জন্য ফোন করতে পারেন। ঢাকার লালমাটিয়া কেন্দ্রের কর্মরত চিকিৎসক প্রয়োজনে ভিডিওতে রোগীর সঙ্গে কথা বলে পরামর্শ দেবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের দিক নির্দেশনা জানানো হবে। এই সেবার জন্য প্রথমে ০১৭৮৯-৪৪৪-৭৬৭ ও ২২৩৩১০৬৫৫ নম্বরে কথা বলতে হবে।

এই কার্যক্রম সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধান করবেন ক্যানসার রোগ তত্ত্ববিদ ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার এপিডেমিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন)।

/এসও/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের