পর পর তিন দিন করোনা শনাক্ত শতাধিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৭:৪৩আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭:০৭

গত ২৪ ঘণ্টায় দেশে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারো মৃত্যু হয়নি। বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭০৯টি নমুনা পরীক্ষায় ওই ১০৩ জন রোগী শনাক্ত হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ০৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ২৬৭ জন।

এর আগে, সোমবার এক দিনেই ১৫৯ জন করোনা রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর, যা সাত মাসের সর্বোচ্চ। মঙ্গলবার ১১৪ জন রোগী শনাক্ত হয়। ফলে টানা তিন দিন একশর বেশি রোগী শনাক্ত হলো। 

এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৯ হাজার ৩৪৭ জন। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/আরকে/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
এইডসের ‘রেডজোন’ সিরাজগঞ্জ, আক্রান্ত ২৫৫ জন, আছে শিক্ষার্থীও
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম