মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, পুষ্টির নিশ্চয়তা পাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ১৪:৪১আপডেট : ০৭ জুন ২০২৩, ১৪:৪২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। আমাদের গড় মাথা পিছু আয় দুই হাজার ৭০০ ডলারের কিছু বেশি। যেটা বিএনপি সরকারের আমলে ছিল ৬০০ ডলারের মতো। যেহেতু মানুষের আয় বেড়েছে সেহেতু ক্রয় ক্ষমতাও বেড়েছে। মানুষ পুষ্টির নিশ্চয়তা পাচ্ছে।

বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘পুষ্টি আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এক সময় আমাদের দেশে খাদ্যাভাব ছিল; দেশে কৃষি, শিল্প, অবকাঠামোর অভাব ছিল; বিদ্যুতের অভাব ছিল। স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের পুষ্টি চাই। পুষ্টি পেতে হলে খাদ্য দরকার। খাদ্যের নিশ্চয়তা না থাকলে পুষ্টি মিলবে না। আমাদের কৃষি বিভাগ খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি করেছে।’

তিনি বলেন, ‘দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে দেশের মানুষ পুষ্টি পাবে। শুধু তাই না– আমরা সবজি, ফল, মাছ উৎপাদনে প্রথম সারিতে আছি। কিন্তু এই খাদ্য মানুষের কাছে পৌঁছাতে হবে, খেতে হবে। তার জন্য মানুষের অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন। সেই বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।’

এ সময় মন্ত্রী ফাস্ট ফুড কমিয়ে ব্যালেন্সড ফুড গ্রহণে সচেতনতা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, ‘যারা পুষ্টি নিয়ে কাজ করেন তাদের আহ্বান জানাবো– সচেতনতা বৃদ্ধি করুন। আজ ফাস্টফুড খেয়ে ছেলেমেয়েরা স্থূলতায় ভুগছে। ডায়াবেটিস, ব্লাড প্রেসার বাড়ছে– সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

আলোচনা সভায় আরও ছিলেন– কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

/এসও/আরকে/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম