রবিবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৩:৩১আপডেট : ১৫ জুন ২০২৩, ১৩:৩১

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামী রবিবার (১৮ জুন)। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। বৃহস্পতিবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বরাবরের মতো এবারও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের যৌথ আয়োজনে রয়েছে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য সেবা বিভাগ।  

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের দেশে রাতকানা রোগ অনেক কমে এসেছে। রাতকানা রোগী এখন দেখা যায় না বললেই চলে। আমাদের দেশে এখন রাতকানা রোগী শূন্য দশমিক ০৪ শতাংশ অর্থাৎ আধা শতাংশেরও কম। এই ক্যাম্পেইন আমরা সারা দেশে পরিচালনা করছি। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য একটি জরুরি উপাদান। এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ফলে মৃত্যু ঝুঁকি অনেক কমে আসে।

এ সময় জানানো হয়, লাল রঙয়ের ক্যাপসুল আছে ২ লাখ ইউনিট এবং নীল রঙয়ের ক্যাপসুল আছে এক লাখ ইউনিট। আমাদের লক্ষ্যমাত্রা ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৫ লাখ, ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় এক কোটি ২৫ লাখসহ মোট দুই কোটি ৪০ লাখ শিশু। এই শিশুদের আমরা ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিয়ে থাকি। ক্যাম্পেইনে কাজ করবেন এক লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী আছেন দুই লাখ ৪০ হাজার।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে খর্বকায় রোগী অনেক বেশি ছিল। সেটা এখন অনেক কমে এসেছে। আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে, ভিটামিন খাওয়ানো হচ্ছে, সরকারি ভাতা পাচ্ছে– সব মিলিয়ে খর্বকায় রোগ কমে এসেছে। মৃত্যুহার প্রায় ২৪ শতাংশ কমে গেছে।’

মায়েদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা খালি পেটে শিশুদের কেন্দ্রে নিয়ে আসবেন না। খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়া অসুস্থ হলে কিংবা কান্নারত অবস্থায় শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন ‘এ’ নিয়ে অনেক মহল থেকে অনেক কথা বলা হয়– আপনারা এতে কান দেবেন না। আপনারা শিশুদের কেন্দ্রে নিয়ে এসে টিকা খাওয়াবেন। আমরা আশা করবো, একটি শিশুও যেন এই ক্যাম্পেইনের বাইরে না থাকে।’

এ সময় আরও ছিলেন– স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ডা. রাশেদা সুলতানা, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান প্রমুখ।

/এসও/আরকে/  
সম্পর্কিত
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের