সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের গ্রেফতারে বিএমএ’র নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ১৮:৫৭আপডেট : ১৭ জুন ২০২৩, ১৮:৫৭

‘ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও মা মৃত্যুশয্যায়’— এমন অভিযোগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ওই দুই চিকিৎসকের মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শনিবার (১৭ জুন) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দফতর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে দুই চিকিৎসকের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শুধু অভিযোগের ভিত্তিতে বেসরকারি সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করায় নিন্দা জানিয়েছেন তারা।

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান