বকেয়া ভাতা পেলেন বিএসএমএমইউ’র নন-রেসিডেন্ট চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ১৯:৩৫আপডেট : ২১ জুন ২০২৩, ২২:৩১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (বিএসএমএমইউ) নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা দেওয়া হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে ভাতা দেওয়া বন্ধ থাকায় নন-রেসিডেন্ট চিকিৎসকরা আন্দোলন করেন।

বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে এ ভাতা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। তিনি নন-রেসিডেন্ট চিকিৎসকদের মধ্যে এ সংক্রান্ত চেক হস্তান্তর করেন।

প্রত্যেক নন-রেসিডেন্ট চিকিৎসককে বকেয়া বাবদ গত ৯ মাসের ভাতা হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা করে মোট ১ হাজার ৫০০ জনের মধ্যে দেওয়া ভাতার পরিমাণ ৩৬ কোটি টাকা।

এসময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কোনও সুযোগসন্ধানী ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারকে বিব্রত করতে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুরোধ করবো। মনে রাখা দরকার, আমিই প্রথম নন-রেসিডেন্টদের ভাতার ব্যবস্থা করেছি। প্রথমে ১০ হাজার ছিল, পরে তা বৃদ্ধি করে ২০ হাজার করা হয়।

এসময় তিনি নন-রেসিডেন্ট চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, রেসিডেন্ট চিকিৎসক, নন-রেসিডেন্ট চিকিৎসকদের অবশ্যই বিশ্বমানের বিশেষজ্ঞ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। শিক্ষাগ্রহণের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা নষ্ট করা যাবে না।

তিনি আরও বলেন, অল্প কয়েকদিনের মধ্যেই সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম শুরু হবে। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন রয়েছে। সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রাধান্য দেওয়া হবে। সে কারণেই ওই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিষয়ে গুরুত্ব বা অগ্রাধিকার দেওয়া হবে। রোগীদের বিশ্বমানের সেবাদানের মাধ্যমেই রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমিয়ে আনা সম্ভব। সবাই মিলে এটা বাস্তবায়ন করতে হবে এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার তপাদার, পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্র, নন-রেসিডেন্ট চিকিৎসক রুহুল আমিন তুহিনসহ সব অনুষদের ডিন, চেয়ারম্যান, অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি