বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ঈদের পর থেকে রোগী ভর্তি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১৮:২৫আপডেট : ২৬ জুন ২০২৩, ১৮:২৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের রোগী ভর্তি এবং অপারেশন কার্যক্রম শুরু হবে আগামী ৫ জুলাই থেকে।

সোমবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একথা জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে হাসপাতালের রোগী ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

সভায় সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম শুরু করতে বিলম্ব হওয়ার বিষয়ে আলোচনা হয়। বিলম্বে চালুর জন্য মূলত যথাসময়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি না আসাকে দায়ী করা হয়।

হাসপাতালটির প্রকল্প পরিচালক সভায় জানান, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সব যন্ত্রপাতি চলে আসবে এবং সে অনুসারেই প্রধানমন্ত্রী কর্তৃক এই হাসপাতালের উদ্বোধন করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো ডায়লাইসিস মেশিন, এ্যানেসথেসিয়া মেশিন, এইচআইএস, আর্থোস্কপিক মেশিনসহ এ জাতীয় অত্যন্ত জরুরি মেডিক্যাল যন্ত্রপাতি না পাওয়ার কারণে হাসপাতালটির আন্তঃবিভাগ চালু করতে বিলম্ব হয়। তবে ইতোমধ্যে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সেবা এবং পরীক্ষা-নিরীক্ষার সু ব্যবস্থা করা হয়েছে।

সভায় আরও বলা হয়, এখন পর্যন্ত প্রায় ২০ হাজার রোগী সেবা নিয়েছেন এবং এমআরআই, সিটি স্ক্যান, বিএমডিসহ প্রায় ৪০ হাজার টেস্ট সম্পন্ন করা হয়েছে।

সিন্ডিকেটের সভায় হাসপাতালটির জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বাজেট সংক্রান্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী