চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধের কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৭:২৭আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:৩৬

সেন্ট্রাল হসপিটালে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকদের জামিন হওয়ায় আন্দোলন স্থগিত করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার (১৮ জুলাই) থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মঙ্গলবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব প্রফেশনাল মেডিক্যাল স্পেসালিস্ট সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের দুজন চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন চলছে। ইতোমধ্যে খবর এসেছে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহার জামিন হয়েছে। এ অবস্থায় আমরা আমাদের চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে আজ থেকেই দেশের সব চিকিৎসক প্রাইভেট চেম্বার ও প্রাইভেট অপারেশন শুরু করবেন।

মহাপরিচালক বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আমরা উচ্চ আদালতে একটি রিট করারও সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন দ্রুত পাস করার কথাও বলছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিভিন্ন চিকিৎসক সোসাইটির নেতারা।

/এসও/এনএআর/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক