‘হৃদরোগের চিকিৎসায় এখন আর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:১৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:১৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর সহায়তায় এই বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ চিকিৎসাসেবা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে, এখন আর শিশুসহ হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন (আইএনএম) অডিটোরিয়ামে শিশু হৃদরোগ, শিশু হৃদরোগ সার্জারির সর্বশেষ অগ্রগতি ও চিকিৎসাসেবা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগীদের সকল ধরণের চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে। এই সেবা কার্যক্রম আরও জোরদার করা হবে। এফ ব্লকে ১০ বেডের আইসিইউসহ ৫০টি বেড নিয়ে শিশু হৃদরোগীদের জন্য সর্বাধুনিক সুযোগসুবিধা সম্বলিত চিকিৎসা ব্যবস্থা শিগগিরই চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের প্রতি অত্যন্ত মানবিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতি অত্যন্ত আন্তরিক। পেডিয়াট্রিক কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রতিষ্ঠা, উন্নয়নে প্রধানমন্ত্রী অসামান্য অবদান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ এবং শিশু হৃদরোগীদের বিনা অপারেশনে ও অপারেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম প্রকল্পের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম  হয়েছে। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, শিশু হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম, শিশু হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত আলম, কার্ডিয়াক সার্জারি ইউনিটের সহকারী ডা. মোহাম্মদ আতা উল্যাহ বিপ্লব,  কার্ডিয়াক সার্জারি বিভাগের এ্যানেসথিশিয়োলজির সহকারী অধ্যাপক ডা. রজত শুভ্রা দাস প্রমুখ।

সেমিনারে জানানো হয়, জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে অপারেশন সাড়ে তিন শ’র অধিক শিশু হৃদরোগীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। জন্মগত হৃদরোগে আক্রান্ত আরও সাতশ শিশুর অপারেশনের জন্য অপেক্ষা রয়েছে এবং তাদের অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম