ছয় মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১০

নানা অভিযোগে দেশের ৬টি মেডিক্যাল কলেজে এমবিএবিএস প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখা হয়েছে। এগুলোর মধ্যে ২টি মেডিক্যাল কলেজের নিবন্ধন বাতিল ও ৪টি মেডিক্যাল কলেজে ভর্তি স্থগিত রাখা হয়েছে। এছাড়া ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের বিষয়ে তদন্ত শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০২৩-২৪ বর্ষের মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

মহাপরিচালক জানান, মান সঠিকভাবে বজায় না থাকায় ৬টি মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ আছে। এদের মধ্যে দুটি মেডিক্যাল কলেজের নিবন্ধন বাতিল ও চারটিতে ভর্তি স্থগিত রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে যে চারটিতে ভর্তি স্থগিত আছে সেগুলো হলো— আইচি মেডিক্যাল কলেজ, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, ধানমন্ডি, নর্দার্ন প্রাইভেট মেডিক্যাল কলেজ রংপুর ও শাহ মাখদুম মেডিক্যাল কলেজ, রাজশাহী। এছাড়া নিবন্ধন বাতিল করা হয়েছে কেয়ার মেডিক্যাল কলেজ ও নাইটিংগেল মেডিক্যল কলেজ, আশুলিয়ার।

এছাড়া ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। ইউনাইটেডে ভর্তির বিষয়ে কোনও নির্দেশনা আছে কিনা, জানতে চাইলে অধ্যাপক ডা. মো. টিটো মিঞা বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য হাসপাতাল খুব গুরুত্বপূর্ণ নয়। তাদের বিষয়টি এখনও তদন্তাধীন, আইনি প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে একযোগে ১৯ কেন্দ্রের ৪৪ ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এ পরীক্ষা চলবে সকাল ১১টা পর্যন্ত। এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪ হাজার ৩৭৪ জন।

আরও পড়ুন:

শুক্রবার ৪৪ ভেন্যুতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় বসছেন ১ লাখ ৪ হাজার শিক্ষার্থী

/এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম