নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ২২:২৫আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২২:৫০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে তিনি সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

তবে উপাচার্যকে বরণ করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্যান্ড পার্টির তালে নেচ-গেয়ে আনন্দ উদযাপন করেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এমন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে হাসপাতালের ভেতরে এমন কর্মকাণ্ডের কারণে সমালোচনা ঝড় বইছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকের সামনে জড়ো হতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে উপাচার্য দায়িত্ব নেওয়ার কথা থাকলেও চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অপেক্ষা করেন সকাল থেকেই। কেউ এসেছিলেন ফুলের মালা হাতে, কেউবা বাহারি ফুলের সমন্বয়ে সাজানো ফুলের তোড়া হাতে। তাদের সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। এ সময় অনেকেই নেচেছেন বাদ্যের তালে তালে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ে আসেন অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। তখন কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। প্রথমে তিনি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

এদিকে নতুন উপাচার্যকে বরণের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর হাসপাতাল প্রাঙ্গণে এমন ব্যান্ড পার্টির তালে নৃত্য পরিবেশন নিয়ে চলছে তুমুল সমালোচনা। কেউ কেউ লিখেছেন, ‘সেবা বাদ দিয়ে নতুন ভিসি বরণের নৃত্যে ব্যস্ত বিএসএমএমইউয়ের কর্মচারীরা! ভীষণ অবাক হলাম এই ভিডিও দেখে। হাসপাতালের বরণ তো একটু মানবিক হবে। সেবা বন্ধ করে কেন এমন নাচতে হবে?’

আবার কেউ কেউ ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘হৃতিক রোশান, শহীদ কাপুর ফেইল এই নাচের সামনে। তবে নাচ আসলেই ভালো হইসে। একদম মনের ‘হাউশ’ মিটিয়ে নাচা যাকে বলে।’

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের উপস্থিতিতে চিকিৎসকদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক বলেন, অর্পিত দায়িত্ব পালন করলেই আমি সবচেয়ে খুশি হবো। অন্য কিছু দিয়ে আমাকে খুশি করা যাবে না। কেউ দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব থেকে সরে যেতে হবে। যিনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন, তিনিই দায়িত্ব নেবেন।

তবে হাসপাতাল প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের নেচে-গেয়ে উপচার্যকে বরণের বিষয়ে ডা. দীন মোহাম্মদ নূরুল হকের কাছ থেকে কিছু জানা যায়নি। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

/এসও/এনএআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের