ডেঙ্গু চিকিৎসায় যেসব পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৩:৩০

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা করা। আমরা সেটি নিয়ে মিটিং করেছি, যাতে কোনও ধরনের ঘাটতি না হয়। সেই ব্যবস্থা আমরা নিয়েছি, ভবিষ্যতে আরও নেবো। তবে ডেঙ্গুর বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন বা প্রতিরোধ।

শনিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর চিকিৎসায় এখন সারা দেশের চিকিৎসকরা অভিজ্ঞ। সুতরাং আমরা আগে প্রতিরোধ করি। আমাদের দায়িত্ব প্রত্যেকের বাড়ি পরিষ্কার রাখা। তাহলে ডেঙ্গুর উপদ্রপ থেকে রক্ষা পাবো। আর চিকিৎসার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবো, মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়।

কুর্মিটোলা হাসপাতালের স্বাস্থ্যসেবা দেখে সন্তুষ্ট জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, তবে একটা জিনিস করতে হবে, এই হাসপাতাল অনেক বড়, সেই হিসাবে এখানে অনেক জায়গা খালি পড়ে আছে। কারণ জনবলসংকট। আমরা আজ দেখে সেটি ভালো করে বুঝতে পেরেছি। সচিব ও ডিজিকে আমি বলেছি, আমরা যত দ্রুত সম্ভব কিছু জনবল দিয়ে এই হাসপাতালকে আরও সচল করবো। এতে অন্যান্য সরকারি হাসপাতালের ওপর চাপ কমবে।

তিনি আরও বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, আমি যথেষ্ট সন্তুষ্ট। আমি ঈদের মধ্যে যত জায়গায় গিয়েছি, দেখলাম সবাই কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম প্রমুখ।

/এসও/এনএআর/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী