হাসপাতালে অব্যবস্থাপনা হলে ছাত্র-জনতা ছাড়বে না: স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৪, ১৯:৪৩আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২০:০২

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, হাসপাতালে অব্যবস্থাপনা হলে ছাত্র-জনতা ছাড়বে না। অনিয়মের কারণে কেউ নিগৃহীত হলে সেই দায়িত্ব তাকেই নিতে হবে। স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন, এই পরিবর্তন অল্প সময়ের বিষয়।    

শনিবার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘হাসপাতালে যেন অব্যবস্থাপনা না থাকে এ জন্য আমরা প্রতিটি হাসপাতালে যাবো। আজ ঢাকার প্রায় সবগুলো সরকারি হাসপাতালে গিয়েছি, কাল আমরা যাবো বেসরকারি হাসপাতালে। এরপর আমরা ঢাকার বাইরে যত হাসপাতাল আছে সেখানে যাবো।’

তিনি বলেন, ‘আমাদের কোনও হেলথ ম্যানেজার, পরিচালক, চিকিৎসক, নার্স বা কর্মচারী যদি দায়িত্ব পালন না করেন, সরকারি হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা যদি বাইরে থেকে করতে হয় অথবা বাইরে থেকে ওষুধ কিনতে হয়, তাহলে ছাত্র-জনতা আপনাদের ছাড়বে না। অনিয়মের কারণে নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে।’

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘যখন কোনোকিছু চাপিয়ে না দিয়ে আপনার মতামতকে প্রাধান্য দেওয়া হবে, তখনই পরিবর্তন সম্ভব। গত চার বছর আমরা বলেছি, আমাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স, ন্যাশলান হেলথ অথরিটি ও ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে। স্ট্র্যাটেজিক কেনাকাটা করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে, সেগুলো হয়নি।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে কাজ করার উপযুক্ত সুযোগ এসেছে। যারা যে জায়গায় আছেন, সঠিকভাবে কাজ করুন।’

ডা. আহমেদুল কবীর বলেন, ‘সব বেসরকারি হাসপাতালে ইমেইল ও চিঠি দেওয়া হয়েছে। রবিবারের মধ্যে তারা হিসাব দিয়ে দিলে হতাহতের প্রকৃত সংখ্যা আমি আপনাদের জানাতে পারবো। তার আগে বলা ঠিক হবে না।’

বেসরকারি হাসপাতালের চিকিৎসার বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতাল সারা বছরই ব্যবসা করে। এ সময় তারা উদারতা দেখাবেন আমরা এটাই প্রত্যাশা করি। আমরা কাউকে জোর করবো না, ইতোমধ্যে স্বতঃপ্রণোদিত হয়ে তারাই কিন্তু অনেকের বিল রাখছেন না। শুধু চিকিৎসা ব্যয় নয়, চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের বিষয়টিও স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে।’

এর আগে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো দরকার। সব ধরনের অনিয়ম ও অনৈতিকতা বন্ধ করতে পারলে ৯০ দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত উপহার দেওয়া যাবে বলে আমাদের জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এটির কাউন্ট-ডাউন আজ থেকেই শুরু হচ্ছে।’ তার কথার সঙ্গে ঐক্যমত জানান অতিরিক্ত মহাপরিচালক।

/এসও/আরকে/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি