সোমবার পর্যন্ত ফিজিওথেরাপি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯

দুই দফা দাবিতে আন্দোলনরত ফিজিওথেরাপি শিক্ষার্থীরা আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ (সফিশিপ)। বৈঠক শেষে এ কথা জানান তারা।

দুই দফা আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল সফিশিপ। তাদের দাবিগুলো হলো– সরকারি ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠা (কলেজের বরাদ্দ করা জায়গা উদ্ধার ও কলেজ বাস্তবায়ন) এবং সব সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ তৈরি ও প্রথম শ্রেণির ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া।

গত ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা জানান, আমাদের নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচি মহাপরিচালক গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আমাদের দুই দফা দাবিসহ বিদেশে জনশক্তি কীভাবে পাঠানো যায় সেই বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে একটি অফিশিয়াল ফরমেট তৈরি করতে হবে। আগামী রবিবার কিংবা সোমবার এই দুই দিনের মধ্যে মহাপরিচালক লিখিত ব্যবস্থা নেবেন।

তারা বলেন, স্বাস্থ্য অধিদফতর থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী সোমবার পর্যন্ত কমিটি করার সময় দেওয়ার জন্য। এটা আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। তাই আমরা সব শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী সোমবার পর্যন্ত আন্দোলন স্থগিত করবো। যদি কমিটি করা না হয়, তাহলে আমরা আবারও স্বাস্থ্য অধিদফতরে অবস্থান নেবো।

এর আগে পরিষদের সমন্বয়ক মো. ফজলুল হক বাবু বলেন, ‘ডাবল জিপিএ ৫ নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে পাঁচ বছর মেয়াদি (বাধ্যতামূলক এক বছরের ইন্টার্নশিপসহ) ব্যাচেলর অব ফিজিওথেরাপি/ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি প্রফেশনাল ডিগ্রি সম্পন্ন করার পরও সরকারিভাবে আমাদের কোনও কর্মক্ষেত্র নেই। এ ধরনের বৈষম্য আর মেনে নেওয়া যাবে না।’

সমন্বয়ক মো. আহমাদুল্লাহ হিল গালিব বলেন, ‘১৯৬০ সালে বাংলাদেশে অধ্যাপক ডা. আবুল হোসেনের হাত ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ চালু হয়। অথচ ২০২৪ সালে এসেও সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদ শূন্য।’

শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন ফিজিওথেরাপি শিক্ষক ও চিকিৎসকরা।

/এসও/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী